• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

'আয়না মানব' -আরিফ রেজা

আরিফ রেজা
bongotv ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০১ এএম
'আয়না মানব' -আরিফ রেজা'

'আয়না মানব' 

-আরিফ রেজা

 

কতোবার যে বলেছি প্রভু

আয়না করো আমায়,

তার বুকেতে থাকে নাতো

প্রতিচ্ছবি মায়ার।

 

যে যখোন যায় তার সামনে

তার ছবিটিই ভাসে, 

চলে গেলেই কাঁদে না সে

পিছের খবর ভেবে।

 

মানুষ হবার অনেক জ্বালা

হয়তো গলায় সাধবে মালা

তাজা ফুলের এই মালাটি

দু’দিন পরেই বাসি,

বিদায় বেলায় বলবে হেসে

আর নয় ভালোবাসি।

 

আয়না যদি হতাম আমি

বলতাম হেসে ওরে,

যখোন তুমি সামনে আসো

তখোন মনে পড়ে।

 

পিছের খবর ভেবে কি লাভ

সময়ের দাম বড়ো দুর্লভ

মিথ্যে আহাজারি,

গেলেই বা কি থাকলেই বা কি

আমিই রকমারি।

 

মানুষ হলে নিঃস্ব জীবন

শুষ্ক মরুভূমি,

আয়না হলে উঠতো জ্বলে

আলোয় ঝকমারি।

 

সুখের পাখি দুখের পাখি

যে আসে হায় বুকেই টানি

নেই তো প্রতিবিম্ব,

সবাইকেরে সমান ভালো-

বেসেই আমি ধন্য।

 

মানুষ হলে শ্রেণী বিচার

কোনটা মুচি কোনটা চামার

দেবতা কি নেই সেখানে

নেই কি ন্যায়ের দন্ড ?

ক’জন বাকি দিয়ে ফাঁকি

বাদ বাকি যে ভন্ড।

 

আরো আছে গোটা কতোক

চূঁড়ায় বসা মূলনীতি চোর

মস্ত বড়ো দানব,

আয়না যদি নাইবা করো 

হতাশ প্রভু নাইবা হবো

করো 'আয়না মানব'...।

bongotv /

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4