• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার


bongotv ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪০ পিএম
মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার

ঢাকা, ২৪ আগস্ট- ২০২৩ 

 

স্টাফ রিপোর্টার : সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত মহা-পরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

 

তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। 

 

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। পূর্বতন তথ্য কমিশনার ড. আবদুল মালেক গত ২১ মার্চ প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক। 

 

বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা নিযুক্তের বয়স ৬৭টি বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়।  

 

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসর উত্তর ছুটিতে যান। 

 

আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

bongotv / স্টাফ রিপোর্টার

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4