• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক ও মানবাধিকার কর্মী'র বিরুদ্ধে অপপ্রচারে 'খুলনা অনলাইন প্রেসক্লাব' এর নিন্দা


bongotv ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩৯ এএম
সাংবাদিক ও মানবাধিকার কর্মী'র বিরুদ্ধে অপপ্রচারে 'খুলনা অনলাইন প্রেসক্লাব' এর নিন্দা

ঢাকা, ১১ জুন- ২০২৪

 

বিশেষ প্রতিবেদক : খুলনা অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক 'দৈনিক চৌকস' পত্রিকার নিজস্ব প্রতিবেদক, 'খুলনার কাগজ' এর ক্রাইম রিপোর্টার কাজী হাসনাত হোসেন কমিট এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে ফেসবুকের মাধ্যমে অকথ্য অপপ্রচার চালাচ্ছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কমিট বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে কতিপয় অসাধু ব্যক্তিগণ ফেসবুকের মাধ্যমে এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

এই বিষয়ে খুলনা অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু, সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি এস.এম ওয়াহিদ মুরাদ, কার্যকরী সভাপতি কাজী মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ আফজাল হোসেন, মোঃ ইয়াকুব আলী রাজা, মুক্তি মাহমুদ, জুলিয়ান জয়, গোলাম কিবরিয়া তুহিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী, সহ-সম্পাদক এস এম মমিনুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, শামিমা আক্তার মুন্নী, সংগঠনিক সম্পাদক মামুন রেজা হাওলাদার, উপ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান টুকু, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া তালুকদার, অর্থ সম্পাদক মোসাঃ ডলি, দপ্তর সম্পাদক মোঃ জোবায়ের ইসলাম অলি, উপ দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদক নাইম হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানিজ হাওলাদার, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শামিম হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিনা, আইটি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সমাজ কল্যান সম্পাদক এস এম মোশায়েক কবির, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শিপন খলিফা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিব ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আতিয়ার হোসেন, কার্যকরী সদস্য মোঃ মামুন হাছান, কামরুজ্জামান খান, মোঃ রাসেল জোমাদ্দার, মোঃ আলমগীর কবির, মোঃ সালাম মোড়ল, মোঃ শহিদুল ইসলাম, এফ.এম আজাদ, মোঃ মনির খান প্রমুখ। 

বিবৃতি দাতারা দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

bongotv / বিশেষ প্রতিবেদক

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4