• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৫ ডাকাত গ্রেফতার


bongotv ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৯ এএম
গাজীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৫ ডাকাত গ্রেফতার

ঢাকা, ১৩ জুন- ২০২৪ 

 

ক্রাইম রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ে জড়িত ডাকাত চক্রের মূলহোতা হামিম ইসলামসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃতরা হচ্ছে- হামিম ইসলাম (৪৫), মোঃ জিন্নাহ মিয়া (২৭), মোঃ আমিন হোসেন (৩০), মোঃ রুবেল ইসলাম (৩৩) ও  মোঃ আশিকুর রহমান (৪২)। 

এসময় ২টি খেলনা পিস্তল, ২টি র‌্যাব জ্যাকেট, ২টি র‌্যাবের ক্যাপ, ১টি হ্যান্ডকাফ, ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস ও ছিনতাইকৃত ১ লাখ ৬১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

এতে বলা হয়, গত ৬ জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে ভুয়া র‌্যাব পরিচয়ে কারখানার ৩ কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে।

পরে  এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১এর  একটি দল রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দল। হামিম এই ডাকাত চক্রের প্রধান। এই চক্রে ১০/১২ জন সদস্য রয়েছে। 

গ্রেফতারকৃতরা গত ৩/৪ বছর যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে গাজীপুর, টঙ্গী ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির কৌশল হিসেবে বিভিন্ন সময় নিজেদেরকে র‌্যাব, পুলিশ, ডিবি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিতো।

bongotv / ক্রাইম রিপোর্টার

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4