• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০


bongotv ; প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৪ পিএম
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

ঢাকা, ১৫ জুন- ২০২৪

 

ক্রাইম রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৮১০ পিস ইয়াবা, ৫৫৯  গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪ জুন শুক্রবার সকাল ছয়টা থেকে আজ ১৫ জুন সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রুজু হয়েছে।

bongotv / ক্রাইম রিপোর্টার

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4