সু-প্রিয় পাঠক, লেখক ও সহযোদ্ধা বন্ধুগণ 'বঙ্গ টিভি'র পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা...
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ২০১৫ ইং সনের ভাষার মাস ফেব্রুয়ারি'তে প্রতিষ্ঠা লাভ করে বিশ্বব্যাপী বঙ্গবাসী'র একমাত্র স্যাটেলাইট টেলিভিশন 'বঙ্গ টিভি'
'বঙ্গ টিভি' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন এবং 'বঙ্গবন্ধু স্যাটেলাইট' এর সহিত সংযুক্তির জন্য আবেদনকৃত একটি বেসরকারী টেলিভিশন সংস্থা যাহা বাংলা ভাষায় প্রকাশিত এবং দেশ ও জনতার সেবায় সর্বদা নিয়োজিত।
'বঙ্গ টিভি'র পথচলা খুব একটা মসৃণ ছিলোনা, তাছাড়া বিশ্ব মহামারী করোনাকালীন সময়টা ছিলো ভীষণ রকমের ভয়ঙ্কর এবং ভয়ানক...
'বঙ্গ টিভি' করোনা ঝড়ে হারিয়েছে অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্খী ও পৃষ্ঠপোষক। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থ, সময় এবং শ্রমের...
'বঙ্গ টিভি' বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল bongotv.org নামে প্রকাশিত হচ্ছে এবং পরীক্ষামূলক সম্প্রচার এর চেষ্টা অব্যাহত আছে...
'বঙ্গ টিভি' ইতোমধ্যে দীর্ঘ সাত বছরের অধিক সময় অতিক্রম করেছে। তবে, কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান 'বঙ্গ টিভি' নামের সাথে সামান্য কিছু শব্দ বা সংখ্যা সংযুক্ত করে হুবহু ব্যবহার করছেন; যাহাদের ইতিহাস দুই/তিন বছরের অধিক নয়...
'বঙ্গ টিভি' শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের অবস্থানে অটল...
'বঙ্গ টিভি' আপনাদের সার্বিক সহযোগিতা কৃতজ্ঞতার সাথে সবসময় স্মরণ করে...
বিনয়াবনত-
সম্পাদক ও প্রকাশক,
বঙ্গ টিভি (প্রাঃ) লিমিটেড।
bongotv /
আপনার মতামত লিখুন: