• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন


bongotv ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০১ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন

ঢাকা, ২০ জুন- ২০২৪ 

 

স্টাফ রিপোর্টার : নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ জুন  বুধবার খুলে দেওয়া হবে। 

অন্যদিকে পূর্বের মতো শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকছে সাপ্তাহিক ছুটি । আাজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। আজ ২০ জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের শিক্ষাপঞ্জি হিসেবে ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন। তা চলমান থাকার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে  শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে তা এক সপ্তাহ কমানো হয়েছে। অবশ্য  শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

bongotv / স্টাফ রিপোর্টার

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4