• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ হ্যালোসিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্য মন্ত্রী


bongotv ; প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম
নিষিদ্ধ হ্যালোসিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা, ১৫ জুন- ২০২৪ 

 

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন যেখানে পাওয়া যাবে সাথে সাথেই কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। 

আজ ১৫ জুন শনিবার বিকেলে মহাখালিস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভেজাল ঔষধের  বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সামন্তলাল সেন বলেন, হ্যালোসিন ওষুধটি সরকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ওষুধ বিক্রির দায়ে রাজধানী থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। চেতনানাশক এ ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির উপস্থিত ছিলেন ।

bongotv / স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4