• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক জোবায়দার দুর্নীতি মামলার রায় ২ আগস্ট- 'বঙ্গ টিভি'


bongotv ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম
তারেক জোবায়দার দুর্নীতি মামলার রায় ২ আগস্ট- 'বঙ্গ টিভি'

ঢাকা, ২৭ জুলাই- ২০২৩ 

 

স্টাফরিপোর্টার : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

 

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা বাদি হয়ে তারেক ও জোবায়দার বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন। 

 

এতে তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

 

এছাড়া মামলায় আসামি করা হয় তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে। এরপর ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। পরে ইকবাল মান্দ বানুকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

 

এরআগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। 

 

২০২৩ সালের ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় ৫৬ জনের মধ্যে ৪৩ জন সাক্ষ্য দেন।

bongotv / স্টাফ রিপোর্টার

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4