• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশের কারাগারে ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক আছে : পররাষ্ট্রমন্ত্রী


bongotv ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম
বিদেশের কারাগারে ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক আছে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০২ জুলাই- ২০২৪ 

 

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক রয়েছেন।

তিনি ০১ জুলাই সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে ২ জন, মিশরে ৬ জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ৬ জন, শ্রীলঙ্কায় ৩ জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনে ১৯১ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় ৫ জন, থাইল্যান্ডে ৪ জন, লেবাননে ২৮ জন, গ্রীসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে ২ জন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন।

এছাড়াও ভারতে ১ হাজার ৫৭৯ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে ৪ জন, বেলজিয়ামে ২ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।

bongotv / স্টাফ রিপোর্টার

প্রবাস জীবন বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4