• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

2

Advertise your products here

2
ঢাকা  মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে : আইজিপি


bongotv ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম
দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে : আইজিপি

ঢাকা, ১৪ জুন- ২০২৪ 

 

স্টাফ রিপোর্টার : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে।

আইজিপি আজ ১৪ জুন শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান ও ডিআইজি মোঃ মাহফুজুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুবুল আলম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। 

আইজিপি বলেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট একযোগে কাজ করছে। 

আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন।

bongotv / স্টাফ রিপোর্টার

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ

1
4